ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আমরা সবাই এই সংকটপূর্ণ মুহূর্তের শেষ দেখতে চাই: বাইডেন

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াকে সংকটপূর্ণ মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) চলমান কোভিড পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখেন তিনি।


প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, আমি জানি- আপনারা এখন ভীষণই ক্লান্ত। আমি বলতে চাচ্ছি যে- আপনারা সত্যিই হতাশ। আমরা সবাই এই সংকটপূর্ণ মুহূর্তের শেষ দেখতে চাই। এটি প্রতিরোধে আগের চেয়ে এখন আমাদের কাছে অনেক কিছু রয়েছে। আমরা প্রস্তুত এবং এগুলো প্রয়োগ করব।


ওমিক্রন পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, সামনে আমরা ছুটির দিনে যাচ্ছি। আমি চাই সবাই বিশ্বাস রাখুক। গেল দুই বছরে আপনাদের সাহস, আপনার উদারতা, ভালবাসা এবং ত্যাগের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।


তিনি আরও বলেন, আমাদের ইতিহাসজুড়ে, একটি জাতি হিসেবে আমাদের পরীক্ষা করা হয়েছে। আমরা সব সময় সহ্য করেছি কারণ, মনে রাখবেন: যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় কোনো চ্যালেঞ্জ নেই।


করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ নিতে তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া যারা এখনো করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের দ্রুত নিতে অনুরোধ করেন বাইডেন।


উল্লেখ্য, বিশ্বের প্রায় ১০০টির মতো দেশে এরই মধ্যে মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।


সূত্র : বিবিসি নিউজ

ads
ads
ads

Our Facebook Page

↑